বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দুমকীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবর রহমান টোটন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য মোশতাক আহম্মেদ পিনু।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ স্মরণ করে তার বর্নাঢ্য অবদান শ্রদ্ধার সাথে তুলে ধরেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে সংগঠনের হাতকে আরও শক্তিশালী করতে দলমত নির্বিশেষে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









