বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ জোহর বগুড়ার মহাস্থান মাজার জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু। পরে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নিলু, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লিটন, গাবতলী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেলসহ প্রমুখ।
এ ছাড়া শাজাহানপুর উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, গাবতলী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, সহ-দপ্তর সম্পাদক হাবীবে মিল্লাত, স্বেচ্ছাসেবক দল নেতা সঞ্জু মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহাস্থান মাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মামুনুর রশিদ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









