সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুড়িগ্রাম-২ আসন

ফলাফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর , পুনর্গণনার দাবি

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ এএম

আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ এএম

ফলাফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর , পুনর্গণনার দাবি

কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে শহরের হাসপাতালপাড়ায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

একই সঙ্গে সব কেন্দ্রের ভোট পুনর্গণনার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন বলেও জানান তিনি।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আতিকুর রহমান (শাপলা কলি) পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ৫২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী কায়কোবাদ (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৪০৫ ভোট। ২০৫টি কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৬ লাখ ৪ হাজার ৭৩৬ জন। ভোটের হার ৬৬.৭৪ শতাংশ।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে তাঁর পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে। মাঠপর্যায়ের ভোটের হিসাবের সঙ্গে ঘোষিত ফলাফলের মিল নেই বলেও দাবি করেন তিনি। ফুলবাড়ীর একটি কেন্দ্রে ১১০ বান্ডিল ব্যালটের স্থলে ১০০ বান্ডিল পাওয়া যায় বলেও অভিযোগ তোলেন।

বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট ও জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা অভিযোগ করেন, বিকেল তিনটার পর সেনাবাহিনীর মারধরে তাঁদের এজেন্টরা অনেক কেন্দ্রে থাকতে পারেননি। নয়জন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক বলেন, ফলাফল নিয়ে আপত্তি থাকলে আদালতে আপিল করা যাবে; জেলা পর্যায়ে পুনর্গণনার সুযোগ নেই। লিখিত অভিযোগও জমা পড়েনি বলে জানান তিনি।


কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.