লালমনিরহাটের পাটগ্রামে আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আসামি মোক্তার আলীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৯(১) ধারার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেছে নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে ১১ বছর বয়সী ভিক্টিম পাটগ্রাম উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা দিনমজুরের কাজ করে সংসার চালান। অভিযুক্ত ব্যক্তি তাদের প্রতিবেশী হওয়ায় মেয়েটি তাকে ‘দাদু’ বলে ডাকত। সেই সুযোগ কাজে লাগিয়ে আসামি ভিক্টিমকে ৭ বার ধর্ষণ করলে ভিক্টিম ৪৯ দিনের অন্তঃসত্ত্বা হয়। পরে বিষয়টি পরিবারকে জানালে ভিক্টিমের বাবা আলকাছ হোসেন ২৬ মে ২০২০ তারিখে পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন।
মামলা রায়ে সন্তুষ্ট হয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, ১১ বছরের শিশুটিকে ধর্ষণ করার পর ভিক্টিম ৪৯ দিনের অন্তঃসত্ত্বা হয়। আসামি দোষী প্রমানিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এ রায়ে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং অপরাধ প্রবণতা কমে যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









