কুষ্টিয়া সদর উপজেলার আলমপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামে বজ্রপাতে তুফা প্রধান নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পাশের কাঞ্চনপুর মাঠে কৃষিকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় বজ্রপাতে আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত তুফা প্রধান স্বস্তিপুর গ্রামের (মসজিদপাড়া) আব্দুল মান্নান প্রধানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কাঞ্চনপুর মাঠে কৃষিকাজ করছিলেন তুফা প্রধানসহ কয়েকজন কৃষক। দুপুরে আকস্মিক ঝড়-বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তুফা প্রধানের মৃত্যু হয়। একই সাথে মাঠে থাকা আরও দুই কৃষক বজ্রপাতে আহত হন।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









