দশমিনা উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ ফয়সাল মৃধা (৩২) নামে এক যুবককে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (০৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের নিজাবাদ গোপালদী গ্রামের গয়নাঘাট-নয়া বাঙ্গলি এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ ফয়সাল মৃধা নিজাবাদ গোপালদী গ্রামের ইসমাইল মৃধার ছেলে। এর আগেও দশমিনা থানায় তার বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহাবুদ্দিন ও এএসআই নাজমুল হক'সহ পুলিশের একটি দল উপজেলার গয়নাঘাট-নয়া বাঙ্গলি পাকা সড়কের দক্ষিণ পাশে একটি মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে নাটক বিক্রি অভিযোগে ফয়সাল মৃধাকে আটক করা হয়।এ সময় তার নিকট থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
এ বিষয়ে দশমিনা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, মাদক বিক্রির অভিযোগ ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









