নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ কেজি গাঁজা এবং ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (০৭ সেপ্টেম্বর ) দিবাগত রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
উপজেলার চেঙ্গাকান্দির আবু সাঈদ (২৮), পাকুন্ডা মধ্য পাড়ার আ. কাদির (৪১), ভাটিবন্দরের মোছা. আছিয়া (৫৫) এবং শাহপুরের কাউসার (৪০)কে মাদকসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়াও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) মো. মোফাজ্জল মিয়া (ইসলামপুর), মো. নুর হোসেন (পিরোজপুর), মো. রুহুল আমিন (গাংকুল), মো. সুলতান মিয়া (মীরেরবাগ), সাব্বির হোসেন (টানপাড়া), আলামিন (সিংলাব) ও মোহাম্মদ আলী (সিংলাব)কে গ্রেপ্তার করা হয়।
মাদকসেবী তানভির হোসেন (২৪), ফাহিম (১৯), মো. সাকিব খান (২৪), মো. মমিন মিয়া (৩২), মো. আরিফুল ইসলাম (১৯), কামাল হোসেন (৪২), মো. সবুজ (৩১), মো. রিপন (২৬), মো. সাগর (৩২), মো. নুর মোহাম্মদ (৪৬), মো. আউয়াল (৪০), মো. রকি হোসেন (৩১), শ্রী মহাদেব চন্দ্র দাস (২৯), মো. অহিদ (২৯), মো. কাউসার (২৩), মো. কামাল (২৫), মো. সাগর (২৫) এবং মো. আব্দুল লতিফ (৪৫)সহ ১৮ জন মাদকসেবীকে একই অভিযানে বিভিন্ন এলাকা থেকে হাতেনাতে আটক করা হয়।
ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ইসলামপট্টি এলাকা থেকে মো. আরাফাত (১৯) নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক সরবরাহকারী ও সেবনকারীসহ এলাকার যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









