পটুয়াখালীর বাউফলে ১০০ গ্রাম গাঁজাসহ মো. শহিদুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দাসপাড়া সাকিন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাসুদ মেম্বারের বাড়ির মসজিদের পশ্চিম পাশে পাকা সড়ক থেকে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় শহিদুল ইসলামের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শহিদুল ইসলাম দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের মৃত ইছহাক দালালের ছেলে।
এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









