ভালো চাকরির প্রলোভনে পড়ে ভারতে পাচারের শীকার দুই কিশোরী দীর্ঘ দিন কারা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিট সুবিধায় বেনাপোল ইমিগ্রেশান দিয়ে বাংলাদেশে ফিরেছেন।
মঙ্গলবার( ৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের প্রেট্টাপোল ইমিগ্রেশান পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশান পুলিশের কাছে হস্তান্তর করেন। দেশে ফেরত আসা কিশোরীরা হলো- নড়াইল জেলার মহিষাখোলা গ্রামের লাবু বিশ্বাসের মেয়ে লাবনী বিশ্বাস (১৬) ও একই গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস (১৭)।
বেনপোল চেকপোস্ট ইমিগ্রেশানের অফিসার ইনচাজর্ (ওসি) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,ইমিগ্রেশানের সকল কার্যক্রম সম্পন্ন শেষে ফেরত আসা দুই কিশোরীকে বেনাপোল পোর্টথানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা সূত্রে জানা যায়,গত ২০২৪ সালের ৪ আগস্ট ফেরত আসা দুই কিশোরী দালালের খপ্পরে পড়ে অবৈধ ভাবে সীমান্তে চোরাই পথে ভারতে যায়। বেঙ্গালুর শহরের বাসা বাড়িতে অবস্থানরত অবস্থায় তারা ভারতীয় পুলিশের নিকট তারা আটক হয়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে সরকারী “ বালিকা বালামন্দির গার্লস হোম” নামের শেল্টার হোমে পাঠানো হয়। তারপর দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ে চিঠি চালাচালি শেষে দুই বৎসর পর ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে মঙ্গলবার বাংলাদেশে ফিরেছেন।
বাংলাদেশের এনজিও সংস্থা “ জাস্টিস অ্যান্ড কেয়ার” ফেরত আসা দুই তরুণীকে গ্রহণ শেষে আইনী সহায়তা দিয়ে পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্বভার গ্রহণ বলে নিশ্চিত করেন জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর অঞ্চলের সিনিয়র প্রোগ্রাম অফিসার অপূর্ব কুমার সাহা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









