গোপালগঞ্জে সরকারি চাকরিজীবী জামাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে পাঁচুড়িয়া আহমদিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. রুহুল আমীন শেখের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জামাই শুকুর আলী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জ শহরের বিসিক ব্রিজ এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শুকুর আলী অভিযোগ করেন, গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পাঁচুড়িয়া আহমদিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. রুহুল আমীন শেখ সম্পর্কে তার চাচা শ্বশুর। রুহুল আমীনের সঙ্গে তার শ্বশুরের জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে তাকেসহ আরও কয়েকজনকে চাঁদাবাজির মামলায় জড়ানো হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, রুহুল আমীন বিভিন্ন সময় একাধিক চেক জালিয়াতির মামলায় কারাভোগ করেছেন। তিনি বিভিন্ন উপায়ে জালিয়াতি করেন বলেও তিনি দাবি করেন।
শুকুর আলী বলেন, আমি এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানাই।
এ সময় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতির দাবি জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









