নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) আসামীবিহীন ৩৬ কেজি ৫০০ গ্রাম কষ্টি পাথর, ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ২০০ বছরের পুরাতন স্ট্যাম্পসহ মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)৫০ বিজিবির পক্ষ থেকে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবাগত রাত আনুমানিক ০১:১০ টায় ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির নেতৃত্বে একটি বিশেষ টহলদল সদর উপজেলার লক্ষীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে- ১টি কষ্টি পাথরের মূর্তি ১৪ কেজি ৪০ গ্রাম, ৩টি কষ্টি পাথরের টুকরা ২২ কেজি ১০০ গ্রাম, ২টি ইস্ট ইন্ডিয়া কোম্পানীর স্ট্যাম্প, ২টি প্রাচীন মদের বোতল।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৬ লক্ষ ৫৩ হাজার ৫০০ টাকা। দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









