রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রূপগঞ্জে বিদ্যালয়ের অফিসে টাকা ও নথি লুট

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম

আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম

রূপগঞ্জে বিদ্যালয়ের অফিসে টাকা ও নথি লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘবদ্ধ চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তরা গভীর রাতে বিদ্যালয়ের অফিসকক্ষের তালা ভেঙে আলমারি থেকে নগদ ১ লাখ ২৭ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুটে নিয়েছে। এতে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় অবস্থিত ব্রাইট শিশু কানন হাই স্কুলে। রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে যে কোনো সময় এ চুরি সংঘটিত হয় বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সহকারী শিক্ষক অনিক রহমান বিদ্যালয়ে এসে অফিসকক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের জানালে তারা কক্ষে ঢুকে তছনছ অবস্থা দেখতে পান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা অফিসের আলমারি ভেঙে ভর্তি ফি, খাতা-ডায়েরি ও টাই-ব্যাজ বিক্রির টাকা মিলিয়ে মোট ১ লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ফাইলপত্রও খোয়া গেছে, যা প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমে জটিলতা তৈরি করতে পারে।
তিনি বলেন, “ঘটনাটি পরিকল্পিত বলে মনে হচ্ছে। কারণ নির্দিষ্ট কক্ষ ও আলমারি লক্ষ্য করেই ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.