গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার কমলাপুর গ্রামের জোড়া ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামের অলি মোল্লার ছেলে সুমন মোল্যা (২৪), তার সহোদর লিমন মোল্লা (২১) এবং একই উপজেলার ঝুটিগ্রামের আবুল কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৪৫)।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কমলাপুর গ্রামের জোড়া ব্রিজ এলাকায় একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামি অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা একাধিক ডাকাতি মামলায় আদালতের ওয়ারেন্ট রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









