চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর মামুন হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উথলী গ্রামের একটি পুকুরপাড়ের আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত মামুন হোসেন উথলী গ্রামের আখসেন্টারপাড়ার আনসার আলীর ছেলে।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান , বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন মামুন। পরিবারের ভাষ্য, কয়েক দিন ধরে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, মামুন আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ আরো জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









