দেশে পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সুনামগঞ্জের শাল্লায় বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মজিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী, মো. আব্দুল করিম, কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী, যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ দুলাল, ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাঈদ হোসেন সাগর, হবিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আল আমিন, আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনাইদ আহমেদ প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









