বগুড়া সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ দুই প্রশাসনিক পদে বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামানকে বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং এএমসি কোরের লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমানকে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, তাদের চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









