নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক শ্রী রতন দাসকে আর্থিক সহায়তা প্রদান করেছে নলডাঙ্গা বাসুদেবপুর শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টায় বাসুদেবপুর বাজারে অবস্থিত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বাসুদেবপুর শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে তিনি প্রধান অতিথি হিসেবে আহত শ্রমিক শ্রী রতন দাসের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।
এ সময় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলম শাহ, সহ-সভাপতি মো. সোনা উদ্দিনসহ বাসুদেবপুর শ্রমিক ইউনিয়ন শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









