নলডাঙ্গায় কৃষি বন্ধু সোলার পাম্প গ্রুপের যাত্রা শুরু
কৃষকদের সেচব্যবস্থাকে আরও সাশ্রয়ী, সহজ ও পরিবেশবান্ধব করতে নাটোরের নলডাঙ্গায় যাত্রা শুরু করেছে ‘কৃষি বন্ধু সোলার পাম্প গ্রুপ’। আধুনিক সৌরপ্রযুক্তির মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা পৌঁছে দেওয়া এবং ডিজেল ও প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬