ফরিদপুরের নগরকান্দা মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার দায়ে মিরাজ শেখ (৩৫) নামের ব্যক্তিকে ১০ বছর কারাদণ্ড ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় ১বছরের কারাদণ্ড দিয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মিরাজ শেখ আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি একজন খারাপ প্রকৃতির লোক। ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে আসামির বাড়ির সামনে খেলা করছিল ভিকটিম সুকৌশলে তার ঘরের মধ্যে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষনে চেষ্টা করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নগরকান্দা থানা মামলা দায়ের করে। নগরকান্দা থানার সাব ইন্সপেক্টর মনিরুজ্জামান তদন্ত করে আসামি মো. মিরাজ শেখ কে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে।
দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মিরাজ শেখের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









