সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের উজান ইয়ারাবাদ গ্রামে ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাদিকুর রহমান উজান নামে এক ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটক সাদিকুরের বাড়ি শাল্লা উপজেলার জাতগাঁও গ্রামে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিশুটি জানায়, শুক্রবার সকালে দোকান থেকে চাপাতি নিয়ে ফেরার পথে অভিযুক্ত সাদিকুর রহমান তাকে ডেকে নেন। একপর্যায়ে জোর করে লেপের ভিতরে নিয়ে খারাপ কিছু করার চেষ্টা করেন। এ সময় শিশুটির দুই সহপাঠী এবং এক চাচা দেখে ফেলেন। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করেন।
পরে ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তকে আটক করে পুলিশের হেফাজতে পাঠান। ভুক্তভোগীর মা-বাবা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমেদ জানান, অভিযুক্তকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং থানায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে তাকে আদালতে (কোর্টে) প্রেরণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








