বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপের আগ্রহ নেই বলে জানিয়েছে দেশটি।
শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ অবস্থানের কথা তুলে ধরেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই ভারতের ধারাবাহিক অবস্থান। দুই দেশের অভিন্ন ইতিহাস, আত্মত্যাগ এবং সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতেই এ সম্পর্ক প্রতিষ্ঠিত।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাম্প্রতিক কিছু মন্তব্যের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত।
দুই দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ও গঠনমূলক অবস্থান বজায় রাখার কথাও পুনর্ব্যক্ত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








