লালমনিরহাটে নজীর (নতুন জীবন গড়ি) মোস্তফিহাট শাখার সদস্য ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ছাগল ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস।
বিশেষ অতিথি ছিলেন নজীরের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও উপদেষ্টা মো. নুরুল হক সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজীর লালমনিরহাটের পরিচালক মো. মাসুদুজ্জামান।
অনুষ্ঠানে দুইজন প্রতিবন্ধীর মাঝে দুটি হুইল চেয়ার এবং ১০ জনের মাঝে ছাগল বিতরণ করা হয়। এছাড়া উপস্থিত মোট ৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষদের স্বাবলম্বী করা এবং পরিবেশ রক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে এসব সহায়তা প্রদান করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









