চট্টগ্রামে রাউজান থানা পুলিশের অভিযানে ১২০ লিটার চোলাইমদ উদ্ধারসহ মো. সাইদুর রহমান প্রকাশ সাদ্দাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত মো. সাইদুর রহমান প্রকাশ সাদ্দাম (৩৫) উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাছান মেম্বারের বাড়ির মো. ফরিদ মিয়ার ছেলে।
রাউজান থানার সেকেন্ড অফিসার তানভীরুল হক চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং চিকদাইর ইউনিয়নে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় চিকদাইর গ্রামের হযরত উজির আলী শাহ ঈদগাঁ মাঠের সামনে রাস্তার উপর পাচারের উদ্দেশে রাখা ১২০ লিটার চোলাইমদ উদ্ধার এবং ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী সাইদুরকে গ্রেপ্তার করা হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে রাউজান থানার অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









