কূটনৈতিক ও অফিসিয়াল বা সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও আজারবাইজান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আর আজারবাইজানের পক্ষে স্বাক্ষর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কূটনৈতিক এবং অফিসিয়াল বা সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির বিষয়টি চুক্তির আওতাভুক্ত থাকবে।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









