রাজশাহীর মোহনপুরে বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫০০ তালবীজ ও অর্জুন, জলপাই, মেহেগনীসহ বিভিন্ন প্রজাতিসহ মোট ৫৬০টি চারাগাছ রোপণ করেছে উপজেলার আনসার-ভিডিপি সদস্যরা ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের তুলসীক্ষেত্র ব্রীজ সংলগ্ন সড়কের পাশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, ‘‘দেশে দিন দিন বজ্রপাতে প্রাণহানির ঘটনা বাড়ছে। মানুষের পাশাপাশি প্রতি বছর বজ্রপাতে মারা যাচ্ছে গবাদিপশু ও অন্যান্য প্রাণী। বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, এমন ধারণা থেকেই তালবীজ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক শামিউল বাসির, তালবীজ সংগ্রহে সহযোগিতা করেন ৩নং রায়ঘাটি ইউনিয়ন দলনেতা সামশুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন আনসার ভিডিপির সদস্য মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ভাতাভোগী আনসার সদস্যারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









