ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দপুর সীমান্ত এলাকা থেকে ১০ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ ঘটনায় কেউ আটক হয়নি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চান্দপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদস্যরা বিপুল পরিমান এই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর বিওপির টহলদল চাঁনপুর এলাকায় সন্দেহজনক এক ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে আসতে দেখলে বিজিবি তাকে ধাওয়া করে। এসময় একটি প্যাকেট ফেলে ওই ব্যক্তি পালিয়ে যায়। পরবর্তীতে প্যাকেটটি তল্লাশী করে ১০ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তিনি বলেন, ‘‘উদ্ধারকৃত ভারতীয় ইয়াবা ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের জন্যে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









