চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ০২ জন আসামীসহ ৩৩ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল ও ০২টি মোবাইল ফোন আটক করেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মহানন্দা ব্যাটালিয়নের গিলাবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
গিলাবাড়ী বিওপির হাবিলদার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই টহল দলটি সীমান্ত পিলার ২০১/১২-এস থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার ভেতরে ভোলাহাট উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের ইমাননগর বাজার এলাকায় অভিযানটি চালায়।
উক্ত অভিযানে বিজিবি টহল দল ০২ জন আসামী মোঃ কালাম (৩২) মোঃ সালাউদ্দিন (২৮), উভয়ের পিতা-মৃত সাইদুর রহমান, গ্রাম-রাধানগর, ডাকঘর-বজরারটেক, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ৩৩ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ০২টি মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের নিকট থাকা নগদ ৫,৫০০/- টাকাও জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









