চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ রবিউল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলডুবী গ্রামের ব্রিজসংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। আটক রবিউল ইসলাম শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবী এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন রবিউল ইসলামকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলোর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোরভাবে দায়িত্ব পালন করছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









