রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

অভিজ্ঞতা আর জনপ্রিয়তায় পূর্নাঙ্গ মন্ত্রী দুলু

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম

আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম

অভিজ্ঞতা আর জনপ্রিয়তায় পূর্নাঙ্গ মন্ত্রী দুলু

আসাদুল হাবিব দুলু

মন্ত্রণালয় চালানোর পূর্বের অভিজ্ঞতা এবং উত্তরের মানুষের কাছে বিপুল জনপ্রিয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু মন্ত্রিসভায় পেলেন দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি লালমনিরহাট-৩ আসন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আসাদুল হাবিব দুলু নিজ আসনে বিপুল জনপ্রিয়তা এবং তার সাংগঠনিক দক্ষতা, জনকল্যাণমুখী আন্দোলন কারণে দল-মত নির্বিশেষে তাকে জনপ্রিয় নেতা হিসেবে খেতাব এনে দিয়েছে বলে মনে করেন স্থানীয়রা। 

স্থানীয়রা মতে, সংসদীয় রাজনীতি ও দেশ পরিচালনার অভিজ্ঞতা তার নতুন নয়। এরআগেও তিনি ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে লালমনিরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সে সময় উত্তরবঙ্গের মঙ্গা নিরসন এবং ত্রাণ ব্যবস্থাপনায় তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। সে হিসেবে এবারও তিনি পূর্ণ মন্ত্রীর দ্বায়িত্ব পেয়েছেন।

আসাদুল হাবিব দুলু ১৯৫৭ সালে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়িতে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা এই নেতা কর্মজীবনে একজন শিক্ষাবিদ। তিনি লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন, যে কারণে সর্বমহলে তিনি ‘অধ্যক্ষ’ হিসেবেই বেশি পরিচিত।

সাজু/লালমনিরহাট/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.