যশোরে শার্শায় নাশকতার মামলায় থানা পুলিশের বিশেষ অভিযানে বাগআঁচড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মো. আবু তালেবকে (৪৭) গ্রেপ্তার হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বাগআঁচড়া বাজারের সততা ইলেকট্রনিক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
শার্শা থানা সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর দায়েরকৃত মামলার সূত্র ধরে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাব ইন্সেপেক্টর আশীষ সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)২৫ডি ধারা এবং বিষ্ফোরকদ্রব্য আইন, ১৯০৮ এর ৩/৪/৬ ধারার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









