চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী- এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান ওই এলাকার মৃত বাইরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বেলা পৌনে ২টার দিকে বাড়ির পাশের মাছ চাষের জন্য তৈরি একটি চৌবাচ্চায় মোটরের বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুর রহমান।
প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









