রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রূপগঞ্জে হত্যা মামলায় ফাঁসির রায়

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ এএম

আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ এএম

রূপগঞ্জে হত্যা মামলায় ফাঁসির রায়

রূপগঞ্জে চাঞ্চল্যকর ব্যবসায়ী হেকমত আলী হত্যা মামলায় প্রধান আসামি রফিকুল ইসলাম সবুজকে মৃত্যুদণ্ড এবং তার ভাই মাহফুজুর রহমানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম সবুজ পলাতক থাকলেও তার ভাই মাহফুজুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম)।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, নিহত হেকমত আলী রূপগঞ্জের কালাদি এলাকার মৃত কদম আলীর ছেলে। তিনি ভুলতা নুর ম্যানশন মার্কেটে ‘হাসান এন্টারপ্রাইজ’ নামে মোটর পার্টসের দোকানের মালিক ছিলেন। ২০২০ সালের ৪ এপ্রিল তিনি নিখোঁজ হন। দীর্ঘ খোঁজাখুঁজির পর ১৪ এপ্রিল তার স্ত্রী রোকসানা বেগম কর্মচারী রফিকুল ইসলাম সবুজ, তার ভাই মাহফুজুর রহমান, মামুন মিয়া ও বাবা ইয়াকুব মোল্লাকে আসামি করে অপহরণ ও গুমের মামলা দায়ের করেন।

তদন্তে গ্রেপ্তার হওয়া রফিকুল ইসলাম সবুজকে জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে। তার বর্ণনা অনুযায়ী, শ্বাসরোধে হত্যার পর হেকমত আলীর মরদেহ বস্তাবন্দি করে ড্রামের ভেতরে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে মুখ বন্ধ করে একটি মাছের খামারে ফেলে দেওয়া হয়। নিখোঁজের প্রায় তিন মাস পর তার দেখানো ওই ড্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

 নৃশংস হত্যার পর পরিকল্পিতভাবে লাশ গুমের চেষ্টা ছিল মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ। সাক্ষ্য-প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে আদালত এ দণ্ড দিয়েছেন—যা সমাজে শক্ত বার্তা দেবে।

 


কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.