ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বেগুনবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী ২৯ মাইল বাজারে অবস্থিত বিএডিসি অনুমোদিত এ-পয়েন্ট ডিলার মেসার্স ভাই ভাই ট্রেডার্সে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সার বিতরণ সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী এই সার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বেগুনবাড়ী ব্লকের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মিন্টু রায় এবং উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব শাকিল আহমেদ।
তাদের সরাসরি তত্ত্বাবধানে স্থানীয় প্রকৃত কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সার বিতরণ করা হয়। বিতরণকৃত সারের পরিমাণ ছিল- টিএসপি - ২৪০ বস্তা, এমওপি (পটাশ) - ৯৯ বস্তা, ডিএপি - ২০০ বস্তা।
ডিলার মো. ইউসুফ আলী জানান, সরকারি নির্দেশনা মেনে সুষ্ঠুভাবে কৃষকদের মাঝে সার বিতরণ করা হচ্ছে। কোনো প্রকার অনিয়ম ছাড়াই কৃষকরা সার পাচ্ছেন।
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায় বলেন, আমরা মাঠ পর্যায়ে নিশ্চিত করছি যাতে কোনো কৃষক হয়রানির শিকার না হয় এবং প্রকৃত কৃষকরা সঠিক সময়ে সার পায়। আমাদের মনিটরিং অব্যাহত থাকবে।
সার পেয়ে কৃষকরা আনন্দিত। তারা এমন সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









