নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের ঐতিহ্যবাহী মাতাজিহাটে পথচারীদের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছে। স্থানীয় হাট-বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এই রাস্তার ফলে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তির অবসান হলো। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এই রাস্তার ঢালাইয়ের কাজ সফলভাবে সম্পন্ন হয়।
৫ নম্বর রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুল ইসলাম জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুগম যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে ইউনিয়নের বিভিন্ন কাঁচা-পাকা রাস্তা, কালভার্ট ও হাট-বাজারের ব্যাপক উন্নয়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় মাতাজিহাটে এই আরসিসি ঢালাই রাস্তাটি নির্মাণ করা হলো। এর ফলে এখন থেকে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা কোনো ধরনের দুর্ভোগ ছাড়াই স্বস্তিতে চলাচল করতে পারবেন। ভবিষ্যতেও ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









