সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

শরীয়তপুরে স্লোগান দিয়ে আ. লীগ কার্যালয় চালু

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম

আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ পিএম

শরীয়তপুরে স্লোগান দিয়ে আ. লীগ কার্যালয় চালু

শরীয়তপুরে স্লোগান শেষে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের জেলা কার্যালয় খুলেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এরপরে কার্যালয়ের ভেতর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন তারা।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে জেলা শহরের পালং বাজারে কার্যালয়টি খুলে দেন তারা। যদিও পর মুহূর্তে কে-বা কারা ছবিগুলো গায়েব করে দেন।
স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোরে কমপক্ষে ১০ জন অজ্ঞাত ব্যক্তি পালং বাজারে আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে হাজির হয়। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও কয়েকজনের মাথায় হেলমেট পড়া ছিল। তারা দলীয় স্লোগান দিয়ে কার্যালয়টির দরজার কাঠ সরিয়ে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে তারা দেয়ালে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন। এরপর চলে যান তারা।


এদিকে এই ঘটনার একটি এক মিনিটের একটি ভিডিও শরীয়তপুর আওয়ামী লীগ নামের একটি পেইজে আপলোড করা হয়। সেখানে ক্যাপশনে লেখা আছে, 'আজ শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান করে। জয় বাংলা স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দেন।'
ভিডিওটিতে দেখা যায় কিছু লোক আওয়ামী লীগের স্লোগান দিয়ে হাতে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার ছবি নিয়ে উপস্থিত হয়েছেন। এরপর তারা ছবিগুলো কার্যালয়ের ভেতরে দেয়ালে টাঙিয়ে দেন।


বিষয়টি জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এ সংক্রান্ত কোনো খবর আমাদের কাছে আসেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখব।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.