সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

খালিয়াজুরীতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৯:১১ পিএম

আপডেট: ১৫ মার্চ ২০২৬, ০৯:১১ পিএম

খালিয়াজুরীতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার মেন্দিপুর মাইজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, খালিয়াজুরী থানার এসআই (নি.) নাজমুলের নেতৃত্বে একটি টিম মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে মেন্দিপুর মাইজপাড়া গ্রামের প্রান্তোষ দাসের একটি পরিত্যক্ত চৌচালা টিনের ঘরের সামনে সন্দেহজনকভাবে অবস্থানরত তিন ব্যক্তিকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রামের বাসিন্দা মো. মামুন মিয়া ওরফে পিচ্চি মামুন (৩২), পিতা মৃত জাহেদ আলী; তাহেনুর রহমান ওরফে মিজানুর রহমান (৩২), পিতা মো. পুতুল মিয়া; এবং মো. শিপন মিয়া (৪৫), পিতা মৃত ইঞ্জিল মিয়া।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় খালিয়াজুরী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের নেত্রকোনা সদর আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদক নির্মূলে খালিয়াজুরী উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.