সাতক্ষীরায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং জরুরী পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় এবং উত্তরণের বাস্তবায়নে অর্গানাইজেশনাল রেডিনেস অ্যান্ড ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং ফর আর্লি অ্যাকশন অ্যান্ড রেসপন্স টু হিউম্যানিটারিয়ান ক্রাইসিস প্রকল্পের আওতায় দুর্যোগ-পূর্ব প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে শ্যামনগর উপজেলায় রমজাননগর ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন টেংরাখালী লাটু মেম্বারের মাঠ প্রাঙ্গণ এ আয়োজন করা হয়।
ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় এবং উত্তরণের বাস্তবায়নে অর্গানাইজেশনাল রেডিনেস অ্যান্ড ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং ফর আর্লি অ্যাকশন অ্যান্ড রেসপন্স টু হিউম্যানিটারিয়ান ক্রাইসিস প্রকল্পের আওতায় রমজাননগর ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন টেংরাখালী লাটু মেম্বারের মাঠ প্রাঙ্গণ এ মাঠ মহড়ার আয়োজন করা হয়।
মাঠ মহড়ায় দুর্যোগের আগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং সমন্বিতভাবে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন দিক মহড়ার মাধ্যমে তুলে ধরা হয়। এছাড়া দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি, আগাম পদক্ষেপ গ্রহণ এবং মানবিক সংকটে দ্রুত ও কার্যকর সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
উত্তরণের প্রকল্প সমন্বয়কারী পার্থ কুমার দের সঞ্চালনায় মাঠ মহড়ার পূর্ববতী ও পরবর্তী রমজাননগর ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিপি সদস্য রফিকুর জামান মুন্না প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জানা যায়, অনুরুপভাবে দূর্যোগের আগাম প্রস্ততি বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠানটি ২৭ সেপ্টেম্বর ইউনিয়নের চাঁদনিমুখা ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণ ও ২৯ সেপ্টেম্বর কৈখালী ইউনিয়নের এস আর এস মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। যেখানে সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









