সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বরিশালে বেড়েছে মাদক, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম

আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম

বরিশালে বেড়েছে মাদক, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধ

বরিশালে বছরের শুরুতেই বেড়েছে মাদকদ্রব্য, নারী নির্যাতন, চুরি, খুন, ধর্ষন সহ নানা অপরাধ। এমনই পরিসংখ্যান উঠে এসেছে জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা মিটিংয়ে।

পরিসংখ্যানে দেখা যায় বছরের শুরুতেই জানুয়ারী মাসে ১০৯ টি অপরাধ সংগঠিত হয়েছে বরিশাল মেট্রোপলিটন এলাকায়। আর জেলায় হয়েছে ১৬৬ টি।

পরিসংখ্যানে দেখা যায় বরিশাল মেট্রোপলিটন এলাকায় বছরের শুরুতে জানুয়ারী মাসে ডাকাতি হয়েছে ১টি,খুন ১টি,সিধেল চুরি ৩টি, চুরি ৪টি, নারী নির্যাতন ১০টি, অস্ত্র আইন ২ টি, অপহরন পিসি ২টি,মাদকদ্রব্য ৩১ টি, বি.ক্ষমতা আইন ২টি, শিশু নির্যাতন ৬টি,ধর্ষন ৭টি আর অন্যান্য অপরাধ হয়েছে ৪০ টি। মোট অপরাধ সংখ্যা ১০৯ টি। তবে গত বছরের ডিসেম্বরে মোট অপরাধ সংখ্যা ছিল ১১১ টি। আর ২০২৫ সালের জানুয়ারী মাসে মোট অপরাধ হয়েছিল ১৩২ টি।

এদিকে  পরিসংখ্যান অনুযায়ী বরিশাল জেলার ১০ টি উপজেলায় বছরের শুরুতে জানুয়ারী মাসে ডাকাতি হয়েছে ২টি, দস্যুতা হয়েছে ১ টি,খুন ৫টি,সিধেল চুরি ২টি, চুরি ৮টি, নারী নির্যাতন ২০টি, অস্ত্র আইন ৬ টি,বিস্ফোরক দ্রব্য ১টি, সড়ক দূর্ঘটনা ৩ টি, অগ্নি সংযোগ ১টি, মাদকদ্রব্য ৫০ টি, অপহরন ১ টি,ধর্ষনটি ৪টি আর অন্যান্য অপরাধ হয়েছে ৬২ টি। মোট অপরধ সংখ্যা ১৬৬ টি। তবে গত বছরের ডিসেম্বরে মোট অপরাধ সংখ্যা ছিল ১৪৭ টি। আর ২০২৫ সালের জানুয়ারী মাসে মোট অপরাধ হয়েছিল ১৮১টি।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম বলেন, অপরাদের সংখ্যা দিন দিন কমে আসছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কোন অপরাধিকেই ছাড় দেয়া হচ্ছে না।  আশা করি অপরাধের সংখ্যা আরও কমে আসবে।


কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.