সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দি গ্রামের বাসিন্দা এবং ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম চৌধুরী (৫১) স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে বেরিকান্দি গ্রামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়—স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আমিনুল ইসলাম চৌধুরী, দৈনিক এদিন, ধর্মপাশা উপজেলা প্রতিনিধি মো. সাজেদুল হক রনির চাচা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









