সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউপির বন্যাতলা গ্রামে বজ্রাঘাতে শওকত গাজী(৫৪) নামে এক কাঠ মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে বন্যাতলা গ্রামে কাঠের কাজ করার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শওকত গাজী সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউপির কুড়িগাউনিয়ার এলাকার মৃত আব্দুল সামাদ গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শওকত গাজী কাঠের কাজ করছিলেন এ সময় হালকা বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়।এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পদ্মপুকুর ইউপির প্রশাসনিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









