‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নীলফামারীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
রবিবার (৪ আক্টোবর) জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে জেলার ছয় উপজেলায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ৪০০টির বেশি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা এবং সরকারি সড়কের দুই পাশে ৩ হাজার ৭০০টির বেশি তালবীজ রোপণ করা হয়।
জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান পিভিএম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ। সবুজ বাংলাদেশ গড়তে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের আনসার-ভিডিপির কর্মকর্তা, প্রশিক্ষক-প্রশিক্ষিকা এবং সদস্যরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









