সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশায় মাহবুবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে আক্তাপাড়া মিনা বাজারস্থ আল-হেরা একাডেমিতে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুস শহীদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদ গাজী ও দরগাপাশা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মশিউর রহমান রাজা।
এ ছাড়া বক্তব্য দেন আল-হেরা একাডেমির সহকারী শিক্ষক হাফিজ আবু খালেদ, শাহিন আলম, সবুজ আহমদ ও তানজিলা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথভাবে উৎসাহ ও সহযোগিতা করা হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









