মৌলভীবাজারের কুলাউড়ায় শিশু অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি কুলাউড়ার যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে ও শিশু একাডেমির কর্মকর্তা আবুল বাশারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমদ ও প্রেস ক্লাব, কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবনসহ অনেকে।
বক্তারা বলেন, শিশুদের প্রতি নির্যাতন, বৈষম্য, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। সুবিধাবঞ্চিত ও ঝুঁকিতে থাকা শিশুদের শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, শিশুদের মানসিক বিকাশে পরিবারে ভালোবাসাপূর্ণ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। শিশু অধিকার বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









