বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ পিএম

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (৪০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খড়মপুর ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় জানা যায়নি।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেন ঢাকা যাওয়ার পথে খড়মপুর ব্রীজ অতিক্রম করার সময় অজ্ঞাত এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

মনিরুজ্জামান/ব্রাহ্মণবাড়িয়া/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.