পটুয়াখালীর দশমিনায় মালিহা নামের সাড়ে তিন বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মালিহা ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মাছুয়াখালী গ্রামের আব্দুল মালেকের একমাত্র কন্যা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে ঘরের উত্তর পাশে শিশুটি পুকুর থেকে পানি সংগ্রহ করতে গেলে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বেতাগী ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু তথ্য নিশ্চিত করে জানান, আব্দুল মালেকের মেয়ে পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তার মৃত্যু নিশ্চিত করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









