ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ফুলবাড়িয়া প্রেস ক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলনে মাধ্যমে এ ঘটনা প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়িয়া উপজেলা শাখার আমীর মো. ফজলুল হক শামীম।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে দেওয়া লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল বিগত ফ্যাসিস্ট সরকার ১৭ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিভিন্ন অপপ্রচার মাধ্যমে হয়রানি করার অপচেষ্টায় লিপ্ত ছিল। সেই অপচেষ্টার অংশ হিসেবে গত কয়েকদিন যাবত ফুলবাড়িয়া উপজেলার ২ নং পুটিজানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাটুলী এলাকায় জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিভিন্ন বিভ্রান্তিকর ও মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করছে একটি মহল।
লিখিত বক্তব্যে তিনি আরও জানান, জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব তথ্য ছড়াচ্ছে দাবি করেন। প্রচারিত তথ্যে উল্লেখিত আ. সাত্তার নামের ব্যক্তি জামায়াতে ইসলামীর কোনো কর্মী নন; বরং তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দাবি করেন, ওই ব্যক্তি নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিলেও জামায়াতের সাংগঠনিক পরিভাষায় ‘সেক্রেটারি’ শব্দটি ব্যবহৃত হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি জামায়াতের কোনো কর্মী নন আর ফ্যামিলি কার্ডের কর্মসূচি তো বিএনপির কর্মসূচি। জামায়াতের এই নেতা লিখিত বক্তব্যে আরও দাবি করেন, বিভিন্ন পত্রপত্রিকায় জামায়াতকে জড়িয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, সেগুলো মিথ্যা। এসব তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর মো. গোলাম মোস্তফা, উপজেলা সেক্রেটারি আ. রাজ্জাক,কর্ম পরিষদের সদস্য আ. মজিদ, যুব বিভাগের সভাপতি মো. মনোয়ার হোসেন ও সংগঠনের অঙ্গ সহযোগীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









