ফরিদপুর জিলা স্কুলে দুই দিনব্যাপী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ‘দ্বিতীয় এফজেডএসডিসি ন্যাশনালস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ফরিদপুর জিলা স্কুল ডিবেটিং ক্লাবের আয়োজনে এবং ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ‘ওপেন’ ও ‘রিজিওনাল’—দুটি বিভাগে বিতর্ক অনুষ্ঠিত হয়। ওপেন বিভাগে ঢাকা, ফরিদপুর, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের ২৪টি দল অংশ নেয়। রিজিওনাল বিভাগে বৃহত্তর ফরিদপুরের ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। ওপেন বিভাগে ‘বমকেশ’ এবং রিজিওনাল বিভাগে ‘ওডিআর ডিসেন্টস’ চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মির্জা মো. আরিফুর রহমান, মহাসচিব ওয়াহিদ মিয়া, সহসভাপতি সাইফুজ্জামান মুক্তা, সাংস্কৃতিক সম্পাদক চিন্ময় কর ও প্রচার সম্পাদক রাজিবুল হাসান খান। বক্তারা শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, জ্ঞানচর্চা ও বিতর্কের মাধ্যমে দক্ষতা বিকাশের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আফজাল হোসেন খান পলাশ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম এবং বিএনপি নেতা বেনজীর আহমেদ তাবরীজসহ আমন্ত্রিত অতিথিরা।
ফরিদপুর জিলা স্কুল ডিবেটিং ক্লাবের সভাপতি এ কে এম তামিমের সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









