শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে মহানগর পূজা উদযাপন কমিটি ও পূজামণ্ডপের সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
সভায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য জনাব এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব মো. ইউসুফ আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির, বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
সভায় রাজশাহী মহানগরীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্নভাবে উদযাপনে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









