চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ মোঃ সেলিম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবির মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
রবিবার (১১ রবিবার) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে ৫৮ বিজিবির অধীনস্থ গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৬৭ হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর যাত্রী ছাউনির সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মোঃ সেলিম (৩৫) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের মোঃ বাবর আলীর ছেলে।
বিজিবি জানিয়েছে, ৫৮ বিজিবির অধীনস্থ গয়েশপুর বিওপির হাবিলদার মোঃ ইছাব্বর আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছিলেন।
গয়েশপুর যাত্রী ছাউনির সামনে থেকে স্বর্ণ চোরাকারবারি সন্দেহে মোঃ সেলিম আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৪ পিস স্বর্ণের বার ও ব্যাটারি চালিত একটি অটো ভ্যান জব্দ করা হয়।
বিজিবি জানায়, স্বর্ণের বার গুলোর আনুমানিক ওজন ৫শ ৭৬গ্রাম। চুয়াডাঙ্গা জুয়েলারি সমিতির মাধ্যমে স্বর্ণের বার টেস্টিং করার পর সিজার মূল্য নির্ধারণ করা হবে।
বিজিবি আরও জানিয়েছে, আটককৃত আসামি মোঃ সেলিমকে জীবননগর থানায় সোপর্দ এবং উদ্ধারকৃত স্বর্ণ গুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









