পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে মাদারীপুর জেলার শিবচর বাজারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। এর আগে সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ছদ্মবেশ ধারন করে ক্রেতা সেজে বাজার ঘুরেন। পরে অভিযান পরিচালনা করেন।
এসময় মাছ, মাংস, ফল, মুদিসহ ৭ টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সকল ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শুক্রবার(২০ ফেব্রুয়ারি) সকালে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ক্রেতাসেজে বাজারে আসেন। এসময় পৌর বাজারের মাছ, মাংস, মুদি, ফলসহ বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিভিন্ন সমস্যা দেখতে পান। পরে অভিযান পরিচালনা করেন তিনি। শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত পরিচালিত অভিযানে বেশি দামে পন্য বিক্রি, ওজনে কম দেয়া, খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করেন। এসময় সকল ব্যবসায়ীদের সতর্ক করে দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। অভিযানকালে শিবচর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, 'আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। এদিন কয়েকটি দোকানে জরিমানা করা হয়। বাকি ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।'
কাওছার আল হাবীব/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









